July 10, 2026, 6:52 pm

২৯টি কারখানা পাচ্ছে পরিবেশবান্ধব কারখানা পুরস্কার

Reporter Name
  • আপডেট Saturday, April 27, 2024
  • 110 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা ডেস্ক :: দেশের ২৯টি কারখানা পরিবেশবান্ধব কারখানা পুরস্কারের মনোনয়ন পেয়েছে। গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড নীতিমালা-২০২০–এর আওতায় ১২টি খাতের মোট ২৯টি কারখানা বা প্রতিষ্ঠানকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৩ দেওয়ার জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।
তৈরি পোশাক (ওভেন) খাত থেকে যেসব কারখানা পুরস্কারের মনোনয়ন পেয়েছে, সেগুলো হলো এ আর জিনস প্রডিউসার লি., আশুলিয়া, সাভার, ঢাকা; মাহমুদা এ্যাটার্স লিমিটেড, ধামরাই, ঢাকা; ইভিটেক্স ড্রেস শার্ট লিমিটেড ভবানীপুর, সদর, গাজীপুর; ডিজাইনার ফ্যাশন লিমিটেড, আশুলিয়া, সাভার, ঢাকা; সাদার্ন গার্মেন্টস লি., জিরাবো, আশুলিয়া, ঢাকা।
তৈরি পোশাক (নিট) খাত থেকে পুরস্কারের মনোনয়ন পেয়েছে পাকিজা নিট কম্পোজিট লিমিটেড, সাভার, ঢাকা; ইপিলিয়ন নিটওয়্যারস লিমিটেড, মদনপুর, বন্দর, নারায়ণগঞ্জ; লায়লা স্টাইল লি., বাহাদুরপুর, শিকদারবাড়ি, গাজীপুর; জিএমএস টেক্সটাইল লিমিটেড, কালিয়াকৈর, গাজীপুর; জেনেসিস ফ্যাশনস লিমিটেড, কড্ডা নান্দুন, কড্ডা বাজার, গাজীপুর; অকোটেক্স লি., দক্ষিণ পানিশাইল, কাশিমপুর, গাজীপুর। টেক্সটাইল খাত থেকে মনোনয়ন পেয়েছে ফোর এইচ ডায়িং অ্যান্ড প্রিন্টিং লিমিটেড, কালারপোল, পটিয়া, চট্টগ্রাম; এনভয় টেক্সটাইলস লিমিটেড, ভালুকা, ময়মনসিংহ; পাহাড়তলী টেক্সটাইল অ্যান্ড হোসিয়ারি মিলস, উত্তর পাহাড়তলী।
চা খাত থেকে মনোনয়ন পেয়েছে মির্জাপুর চা–বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার; চাতলাপুর চা–কারখানা, শমশেরনগর, কুলাউড়া, মৌলভীবাজার; জেরিন চা–বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার; গাজীপুর চা–বাগান, কুলাউড়া, মৌলভীবাজার।
চামড়া (ফিনিশড গুডস) খাত থেকে পুরস্কার পাচ্ছে বাটা শু কোম্পানি (বাংলাদেশ) লি., ইসলামপুর, ধামরাই, ঢাকা; অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড, কালিয়াকৈর, গাজীপুর; এফ বি ফুটওয়্যার লিমিটেড, কালিয়াকৈর, গাজীপুর। চামড়া (ট্যানারি) খাত থেকে মনোনয়ন পেয়েছে এস এ এফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, নয়াপড়া, অভয়নগর, যশোর।

সিমেন্ট খাত থেকে মনোনয়ন পেয়েছে লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, ছাতক, সুনামগঞ্জ; হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড, তারাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
প্লাস্টিক খাত থেকে মনোনয়ন পেয়েছে বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লি., শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ। ফার্মাসিউটিক্যালস খাত থেকে পেয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লি., আউচপাড়া, টঙ্গীপাড়া, গাজীপুর।

টাইলস অ্যান্ড সিরামিক খাত থেকে পেয়েছে শাইনপুকুর সিরামিকস লি., সারাবো, কাশিমপুর, গাজীপুর।

ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস খাত থেকে পেয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, পিএলসি, চন্দ্রা, কালিয়াকৈর, গাজীপুর। খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাত থেকে পেয়েছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লি., বারবাড়ীয়া, সাহাবেলীশ্বর, ধামরাই, ঢাকা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর