November 26, 2026, 11:09 pm

২৮ অক্টোবর বিএনপি’র পরিণতি হবে ১০ ডিসেম্বরের মতো: ওবায়দুল কাদের

Reporter Name
  • আপডেট Friday, October 20, 2023
  • 144 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: আগামী ২৮ অক্টোবর বিএনপি’র পরিণতি ১০ ডিসেম্বরের মতো হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ওই দিন তারা গিয়েছিল গোলাপবাগ গরুর হাটে, এবার কোথায় যাবে সেটা সময় বলে দেবে। আজ শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে পূজা উদ্‌যাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘১০ ডিসেম্বর বেগম জিয়া দেশ চালাবেন বলে দম্ভোক্তি করেছিল বিএনপি। ১০ ডিসেম্বরের মতো ২৮ অক্টোবরও তাদের একই পরিণতি হবে। শুধু চিন্তা করছি কোথায় গিয়ে খাদে পড়বে। ১০ ডিসেম্বর গোলাপবাগের গরুর হাটের খাদে পড়েছিল, এটা কোথায় যায় সেটা দেখার অপেক্ষায়।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর