July 9, 2026, 4:14 am

২৮শে অক্টোবর ঢাকায় হেফাজতের সমাবেশ

Reporter Name
  • আপডেট Thursday, September 21, 2023
  • 101 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ঢাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। কারাবন্দি আলেমদের মুক্তি ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ২৮শে অক্টোবর জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন করবে সংগঠনটি। বৃহস্পতিবার চট্টগ্রামের ফটিকছড়ি বাবুনগর মাদ্রাসায় হেফাজতের নতুন কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী।

হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস গণমাধ্যমকে বলেন, কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী ২৮শে অক্টোবর আমরা ঢাকায় সমাবেশ করবো। তবে এখনও স্থান নির্ধারণ করা হয়নি। এর মধ্যে যদি নেতাকর্মীদের মুক্তি দেয়া না হয়, তবে সমাবেশ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এদিন হেফাজতের বৈঠকে জেলাসহ বিভিন্ন ইউনিটের কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। এ ছাড়া শানে রেসালত সম্মেলন করারও সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে মুফতী খলিলুর আহমাদ কাসেমী, মাওলানা মাহফুজুল হক, সালাহ উদ্দিন নানুপুরী, মুফতি জসিম উদ্দিন, মাওলানা আবদুল আউয়াল, ড. আহমদ আব্দুল কাদের, মাওলানা সরোয়ার কামাল আজিজী, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মুফতী হাবীবুর রহমান কাসেমী, মুফতি মোবারক উল্লাহ ও মাওলানা সাখাওয়াত হোসাইনসহ হেফাজতের নবগঠিত কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর