নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা :: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীরমুক্তিযোদ্ধা সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুম কাজী জাফর আহমদ এর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল ২৬ আগস্ট শনিবার কুমিল্লা, চৌদ্দগ্রাম, চিওড়া কাজীবাড়ী’তে দিনব্যাপী পবিত্র কুরআন তেলাওয়াত, কবর জিয়ারত, দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হবে। দোয়া মাহফিলে মরহুমের রাজনৈতিক সহকর্মী, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত হয়ে রূহের মাগফেরাত কামনার জন্য জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কাজী মোহাম্মদ নাহিদ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।