July 9, 2026, 1:53 pm

২১ দফা দাবিতে কালিয়াকৈরে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

Reporter Name
  • আপডেট Wednesday, August 28, 2024
  • 103 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিটিউক্যাল কোম্পানীর শ্রমিকরা বেতন ভাতা ও চাকরিচ্যুত শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবিসহ একুশ দফা দাবিতে আজ বুধবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
শ্রমিকরা জানায়, কারখানার অস্থায়ী শ্রমিকদের তিন মাস ও পুরাতন শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ, সকল স্থায়ী কর্মচারীদের তিন বছর পরপর অটো প্রমোশন, স্থায়ী নতুন শ্রমিকদের ন্যূনতম ২৪ হাজার ৫শত টাকা বেতন, হাজিরা বোনাস ১ হাজার টাকা, স্থায়ী শ্রমিকদের ন্যূনতম ৮ হাজার টাকা বৃদ্ধি, বেতনের সমপরিমাণ দুটি বোনাস, শ্রমিকদের জমাকৃত টাকার একশত পার্সেন্ট বেতন, ওভারটাইম বিল শ্রম আইন অনুযায়ী ১ থেকে ৫ কর্মদিবসে পরিশোধ, রমজান মাসে ইফতারির জন্য দুইশত টাকা বরাদ্দ, ডাইনিং এ খাবারের মান ও বাজেট বাড়ানো, ছুটির জন্য হয়রানী বন্ধ, অসাদচরন, শ্রমিকসহ ফ্যামিলীর সকল সদস্যদের ফ্রি মেডিকেল সার্ভিস এবং ফ্রি মেডিসিন প্রদান, নাইটবিল ইনক্রিমেন্টের সাথে বৃদ্ধি করা, ৬০বছরের ঊর্ধ্বে কোন কর্মচারী কারখানায় চাকরি করতে পারবে না, চাকুরিচ্যুত তিন কর্মচারীকে চাকরিতে পুনর্বহালের দাবিসহ ২১ দফা দাবি চার্ট অব ডিমান্ড বহাল রেখে দাবি পূরনের জন্য শ্রমিকরা কারখার প্রধান ফটকসহ মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করেন।
বিক্ষোভকালে মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে চলাচলরত যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়। যতক্ষন পর্যন্ত কারখানা কর্তৃপক্ষ তাদের দাবি না মেনে নিবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে জানিয়েছেন শ্রমিকরা।
এ ব্যাপারে কারখানার কর্তৃপক্ষের সাথে ফোনে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ জানান, শ্রমিকদের সাথে বসে তাদের যৌক্তিক দাবিগুলো চার্ট অব ডিমান্ড মেনে পূরন করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর