October 9, 2026, 4:04 pm

১৩৬টি মোবাইল ফোনসহ ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Tuesday, June 3, 2025
  • 153 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর গুলিস্তানে অভিযান চালিয়ে বিভিন্ন মডেলের ছিনতাই করা ১৩৬টি মোবাইল ফোনসহ সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. উজ্জল (৩৫), মো. সোহাগ (২১), মো. সিয়াম (১৮), মো. আব্দুল্লাহ আল নোমান (২৪) ও জাহিদুল ইসলাম (৩৫)। সোমবার (২ জুন) গুলিস্তানের নগর ভবনের সামনে অভিযান চালিয়ে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি চৌকস দল তাদের গ্রেপ্তার করে।
সিটিটিসির বরাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) জানান, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা ঢাকা মহানগরসহ সারা দেশে ছিনতাইকারীদের সঙ্গে সিন্ডিকেট গড়ে তুলে ছিনতাই করা মোবাইল ফোন ঢাকায় এনে গুলিস্তান ও আশপাশের এলাকায় অবৈধভাবে বিক্রি করতো।
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি যাত্রাবাড়ী এলাকা থেকে ৫০টি মোবাইল ফোনসহ কাউছার (৩৭) নামক একজনকে গ্রেপ্তার করে সিটিটিসি। গত ২৮ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় এ সংক্রান্ত মামলা দায়ের করা হয়। ওই মামলার তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত সোমবার সিটিটিসি স্পেশাল অ্যাকশন গ্রুপের অভিযানে বিভিন্ন মডেলের ১৩৬টি মোবাইল ফোন উদ্ধারসহ মোবাইল ফোন ক্রয়-বিক্রয়ে সম্পৃক্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের যাত্রাবাড়ী থানার মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর