July 28, 2026, 5:19 pm

১২ ডিসেম্বর থেকে ময়মনসিংহে ৯ দিনব্যাপী বইমেলা

Reporter Name
  • আপডেট Wednesday, December 10, 2025
  • 138 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: আগামী ১২ ডিসেম্বর ময়মনসিংহে বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বিভাগীয় প্রশাসনের উদ্যোগে ৯ দিনব্যাপী এই বইমেলা চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। আজ বুধবার (১২ ডিসেম্বর) দুপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এ তথ্য জানান। নগরীর টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য মেলায় সরকারি-বেসরকারি ৭২টি জাতীয় ও স্থানীয় প্রকাশনা অংশ নেবে।
বইমেলা প্রতিদিন বিকেল ৩টায় শুরু হয়ে রাত সাড়ে ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এ ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত মেলায় আলোচনাসভা, সেমিনার, উপস্থিত বক্তৃতা, কচিকাঁচার উৎসব, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতা, শিশু প্রহর, আবৃত্তিসহ বিভিন্ন অনুষ্ঠান চলবে। সাপ্তাহিক ছুটির দিন মেলা চলবে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।
বিভাগীয় কমিশনার বলেন, ‘বইমেলা আমাদের জ্ঞান এবং সংস্কৃতির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি পাঠকদের নতুন নতুন বইয়ের সঙ্গে পরিচিতি ঘটায় এবং জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করে। জ্ঞানভিত্তিক জাতি গড়তে নিয়মিত পাঠ্যাভ্যাসের বিকল্প নেই। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার, জাতীয় গ্রন্থকেন্দ্রের সহকারী পরিচালক ইনামুল হক, জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দিন আহমেদসহ জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর