July 9, 2026, 6:46 pm

হাসিনা যুগ শেষ, দেশে ফেরাটা বোকামি: কংগ্রেস নেতা শশী থারুর

Reporter Name
  • আপডেট Monday, August 12, 2024
  • 86 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা ডেস্ক :: প্রতিবেশী দেশ ভারতের সাবেক কূটনীতিক, বিরোধী দল কংগ্রেস নেতা ও সংসদ সদস্য শশী থারুর। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে বেশ খোলামেলাভাবে মুখ খুলেছেন তিনি। কথা বলেছেন ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও।
ভারতের ইকোনমিক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে কেরালা রাজ্যের সংসদ সদস্য শশী থারুর শেখ হাসিনা এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বলেন, “এটা যে খুব স্পষ্টভাবেই শেখ হাসিনা যুগের সমাপ্তি, তাতে কোনো সন্দেহ নেই। তার বয়সও ৭৬ বছর। আমি মনে করি না যে তিনি (দেশে) প্রত্যাবর্তন করতে নির্বাসনে রয়েছেন। এটা করা বোকামি হবে।”
ওদিকে, গত ০৭ আগস্ট ভারতের সংসদ ভবন চত্বরে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শশী থারুর “বাংলাদেশের চলমান পরিস্থিতিতে বাংলাদেশের জনগণের পাশে থাকা উচিত ভারতের” এমন মন্তব্য করেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে জানতে চাওয়া হলে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রাপ্ত শশী থারুর বলেন, “তিনি খুবই ভালো মানুষ।আমি তাকে অনেক দিন ধরেই চিনি।”
উল্লেখ্য, শশী থারুর আন্তর্জাতিক অঙ্গণে ব্যাপকভাবে পরিচিত এবং প্রশংসিত। তিনি ইতিপূর্বে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং ভারতের পররাষ্ট্র ও মানবসম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর