June 5, 2026, 6:50 am

হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে রাশেদুল ইসলাম কিরণের নেতৃত্বে টঙ্গীতে বিক্ষোভ মিছিল 

Reporter Name
  • আপডেট Tuesday, November 18, 2025
  • 59 জন দেখেছে

শারমিন আক্তারঃ গাজীপুরের টঙ্গীতে খুনি হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকর করার দাবিতে বিক্ষোভ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম কিরণ।

মঙ্গলবার বিকালে টঙ্গীর আশরাফ সেতুর সামনে থেকে মিছিলটি বের হয়ে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

রাশেদুল ইসলাম কিরণ বলেন, “খুনি হাসিনার বিরুদ্ধে আদালতের দেওয়া ফাঁসির রায় দ্রুত বাস্তবায়নই দেশবাসীর প্রত্যাশা। ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দেশের মানুষের নিরাপত্তার স্বার্থে এই রায় কার্যকর করা জরুরি।”

এই কর্মসূচিতে অংশ গ্রহণ করেন বিএনপি নেতা আব্দুর রহিম কালা, যুবদল নেতা মশিউর রহমান,সাহাবুউদ্দিনসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী অংশ নিয়ে রায় কার্যকরের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর