August 22, 2026, 9:41 pm

হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি 3

Reporter Name
  • আপডেট Friday, March 6, 2026
  • 153 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, হাজারো মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের ধারায় ফিরে এসেছে। শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের মাধ্যমে একটি স্বনির্ভর রাষ্ট্র গড়ে তুলতে হবে। আজ শুক্রবার (৬ মার্চ) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি পাট চাষ বাড়াতে কৃষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, উন্নত প্রযুক্তি ও উচ্চ ফলনশীল চাষ পদ্ধতি অনুসরণ করলে পাট উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং কৃষকরা বেশি লাভবান হবেন।
উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, বাজারের চাহিদা অনুযায়ী পাট থেকে আধুনিক, মানসম্মত ও ব্যবহার উপযোগী নতুন পণ্য উদ্ভাবনে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে সাশ্রয়ী মূল্যে পাটের ব্যাগ তৈরি ও এর বিপণন জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সৃজনশীল তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, স্টার্টআপ ও উদ্ভাবনের মাধ্যমে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে শক্তিশালী করতে হবে। পাশাপাশি বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে দেশের পণ্যের নতুন বাজার সৃষ্টি করারও তাগিদ দেন তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর