July 9, 2026, 1:51 pm

হাইকোর্ট মোড়ে বিএনপিপন্থি আইনজীবীদের উপর যুবলীগের হামলা

Reporter Name
  • আপডেট Tuesday, July 16, 2024
  • 93 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: কোটা সংস্কার আন্দোলনে সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিলে যুবলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে।
আজ ১৬ ই জুলাই মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় হাইকোর্ট মোড়ে এই হামলা চালান ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের নেতা কর্মীরা। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে সুপ্রিমকোর্টের গেটে বিএনপিপন্থি আইনজীবীরা ঘুরে দাঁড়ালে যুবলীগের নেতাকর্মীরা পালিয়ে যায়।
জানা যায়,কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিএনপিপন্থি আইনজীবীদের সংগঠন ‘জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম’ এর নেতারা বিকাল তিনটায় সুপ্রিমকোর্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি হাইকোর্টের
মাজার গেট হয়ে হাইকোর্ট মোড় পার হওয়ার সময় ঢাকা মহানগর দক্ষিণের যুবলীগের নেতাকর্মীরা হঠাৎ বিএনপির আইনজীবীদের হামলা চালায়।এ সময় যুবলীগ এবং আইনজীবীদের মধ্যে কিছুক্ষণের জন্য ধাওয়া-পাল্টা ধাওয়া সৃষ্টি হয়। পরে সুপ্রিমকোর্ট গেটে এসে বিএনপির আইনজীবীরা ঘুরে দাঁড়ালে যুবলীগের নেতাকর্মীরা পালিয়ে যায়।
পরে বিএনপিপন্থি আইনজীবীরা মিছিল নিয়ে সুপ্রিমকোর্ট আইনজীবী ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন,ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট আব্দুল জব্বার ভুঁইয়া,অ্যাডভোকেট মোহাম্মদ আলী,অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর