May 26, 2026, 4:58 am

হযরত ইমাম হোসাইন আলাইহিস সালাম উনার সংক্ষিপ্ত পরিচিতি

Reporter Name
  • আপডেট Wednesday, July 17, 2024
  • 83 জন দেখেছে
হযরত মাওলানা মুহম্মদ আবুল বাশার :: সকল প্রশংসা মহান আল্লাহ পাক উনার জন্য।নুরে মুজাসসাম হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরুদ শরীফ ও সালাম। এক নজরে সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত ইমাম হেসাইন আলাইহিস সালাম উনার সংক্ষিপ্ত পবিত্র সাওয়ানেহ উমরী মুবারক-।সম্মানিত নাম মুবারকঃ-সাইয়্যিদুনা হযরত ইমাম হোসাইন আলাইহিস সালাম।যেভাবে সম্বোধন করা আদব মুবারক: সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।সম্মানিত নানাজানঃ- সাইয়্যিদুল মুরসালীন রহমতুল্লিল আলামিন,নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।সম্মানিত নানীজানঃ- উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল উলা খাদিজাতুল কুবরা আলাইহাস সালাম।সম্মানিত মাতাজানঃ-উম্মু আবীহা সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবি’য়াহ ফাতিমা তুয যাহরা আলাইহাস সালাম।
সম্মানিত পিতাজানঃ- ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম।বরকতময় পবিত্র বিলাদত শরীফঃ- ৪র্থ হিজরীর পবিত্র ৫ই শা’বান শরীফ, পবিত্র ইয়াওমুল জুম’য়া শরীফ।) সম্মানিত পবিত্র আকীক্বা মুবারক ও পবিত্র নাম মুবারকঃ-পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশের সপ্তম দিন পর অর্থাৎ পবিত্র ১১ই শা’বান শরীফ স্বয়ং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আকিকা মুবারক সম্পাদন করেন। আর তিনি উনার নাম মুবারক রাখেন সাইয়্যিদুনা হযরত ইমাম হোসাইন আলাইহিস সালাম। সুবহানাল্লাহ!
পবিত্র শাহাদাতী শান মুবারক প্রকাশঃ-৬১ হিজরীর পবিত্র ১০ই মুহররম শরীফ,পবিত্র ইয়াওমুল জুমু‘য়াহ শরীফ।দুনিয়াবী হায়াত মুবারকঃ- ৫৬ বছর ৫ মাস ৫ দিন।(আল ইহসান,আল বাইয়্যিনাত)

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর