November 22, 2026, 3:07 am

টঙ্গী প্রেসক্লাবের সাংবাদিকদের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Saturday, November 21, 2026
  • 21 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান সিরাজ সাজু, সাবেক সাধারণ সম্পাদক এম এ কাশেম রানা ও বর্তমান কার্যনির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক মাহবুব তরফদার এর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় টঙ্গী প্রেসক্লাবের উদ্যোগে আজ শনিবার সন্ধ্যায় এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
টঙ্গী প্রেসক্লাবের সভাপতি আলহাজ¦ মো: মেরাজ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: আজিজুল হকের সঞ্চালনায় স্মরণসভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান, সাংবাদিক আব্দুস সবুর খান, এম আর নাসির, সাংস্কৃতিক সংগঠক ও সাংবাদিক শাহজাহান শোভন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গীর সাবেক সভাপতি মোস্তফা কামাল বাদল, নাট্যকার সালাম খান তরুণ, শুচি পাঠচক্র ও পাঠাগারের সাহিত্য সম্পাদক কবি আতিক সাহারিয়ার, অভিনেতা অমল কৃষ্ণ রায়, মানবাধিকার কর্মী নাজমুল বারি চৌধুরী, সাংবাদিক আলাল সরকার, নজরুল ইসলাম, কবি ফাহাদ হাওলাদার প্রমুখ। স্মরণ সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর