July 9, 2026, 8:43 pm

স্মার্ট বাংলাদেশ গঠনে ছাত্রলীগ পাশে থাকবে: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

Reporter Name
  • আপডেট Friday, May 10, 2024
  • 117 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, শোষণমুক্ত, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক পথ অনুসরণ করে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করে যাচ্ছে। সকল মানুষের অধিকার সুসংহত করে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বিনির্মাণে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেই এই সংগঠন এগিয়ে যাচ্ছে। আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের বিশেষ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশের মানুষ আর দুর্দিন দেখতে চায়না। তাই ছাত্রলীগের ঐতিহ্যের ধারা অব্যাহত রেখে দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-স্মার্ট বাংলাদেশ গঠনের লড়াইয়ে ছাত্রলীগ সর্বতোভাবে পাশে থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। সভায় আগামী ২৭ ও ২৮ সেপ্টেম্বর দুদিন ব্যাপী ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সম্মেলনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া শহরের বঙ্গবন্ধু স্কয়ারে আয়োজিত বিশেষ কর্মী সভায় জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শোভন।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, সহসভাপতি মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি সুরাপ মিয়া সোহাগ, তামান্না জেসমিন রিভা প্রমুখ। এছাড়া মন্ত্রী বঙ্গবন্ধু স্কয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর