স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৩ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবী লীগের উদ্যোগ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা,দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার রাতে টঙ্গীর ৪৩ নং ওয়ার্ড পাগাড় পাঠানপাড়া এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৪৩ নং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব মোঃ সৈয়দ ইয়াসিন আহাম্মেদের সভাপতিত্বে এবং ৪৩ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রুবেল খানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রোটাঃ মো. বিল্লাল হোসেন, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ ভূঁইয়া, বৃহত্তর টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এসএম রুহুল আমিন মনি সরকার, টঙ্গী পশ্চিম থানা মহিলা আওয়ামী লীগের আহবায়ক আয়েশা আক্তার আশা, আওয়ামী লীগ নেতা হাজী মোঃ আজগর আলী, সিলমুন আব্দুল হাকিম মাষ্টার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনির মাষ্টার, টঙ্গী পশ্চিম থানা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব, স্বেচ্ছাসেবক লীগ নেতা শামীম ইসতিয়াক, ৪৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য খালিদ সাইফুল্লাহ সেলিম, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সজীব হোসাইন জয়সহ ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন,বাঙ্গালী জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় হচ্ছে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা। আর এই গৌরবোজ্জ্বল অধ্যায়ের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি পরিকল্পিত ভাবে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মম ভাবে হত্যা করে। এটা ছিল ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড। ঘাতকরা বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু তারা সফল হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের পরিকল্পনা নষ্ট করে অবহেলিত বাংলাদেশ কে উন্নয়ন বিশ্বের বুকে পরিচয় করিয়ে দিয়েছে।