July 8, 2026, 7:52 pm

সৌদি আরব সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • আপডেট Wednesday, November 8, 2023
  • 112 জন দেখেছে
নিজস্ব প্রতিবেদক :: ‘উইমেন ইন ইসলাম’ সম্মেলনে যোগদান ও ওমরাহ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ বুধবার সকাল ৭টা ৫০ মিনিটে তিনি একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট জেদ্দার স্থানীয় সময় রাত ১০টা ৫৪ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১টা ৫৪) কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে।
গত ৫ নভেম্বর বিকালে প্রধানমন্ত্রী মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপর তিনি মদিনায় মসজিদে নববীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেন। শেখ হাসিনা সেখানে আসরের নামাজের পর ফাতিহা পাঠ ও মোনাজাত করেন। একই দিন রাতে তিনি মদিনা ত্যাগ করে মক্কায় পৌঁছেন। সেখানে প্রধানমন্ত্রী এশার নামাজের পর মসজিদুল হারামে (কাবা শরিফ) পবিত্র ওমরাহ পালন করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর