July 8, 2026, 4:52 pm

সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

বিজয় বাংলা নিজউ ডেস্ক
  • আপডেট Wednesday, October 25, 2023
  • 121 জন দেখেছে

মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৫ অক্টোবর) আলাদা বার্তায় তারা শোক প্রকাশ করেন।

শোকবার্তায় তারা বলেন, আবুল হোসেনের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ এক নিবেদিতপ্রাণ নেতাকে হারালো। নিজের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে রাজধানীর বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  (ইন্না লিল্লাহি…রাজিউন)।
বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাগনে ও ডাসার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী খাজা নার্গিস ও দুই মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুর পর তার নির্বাচনী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তিনি মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও যোগাযোগমন্ত্রী এবং আওয়ামী লীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন।
জানা যায়, সৈয়দ আবুল হোসেন ১৯৫১ সালে মাদারীপুর জেলার ডাসার উপজেলার ডাসার ইউনিয়নের বেতগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় একজন রাজনীতিবিদ ও ব্যবসায়ী। সৈয়দ আবুল হোসেন বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে মাদারীপুর-৩ আসন থেকে ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি সপ্তম, অষ্টম ও নবম সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের এলজিইডি প্রতিমন্ত্রী ছিলেন। এবং ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর