May 25, 2026, 1:04 pm

সেন্ট মার্টিনে ৭ কোটি টাকার ইয়াবাসহ ১৭ মাদক পাচারকারী আটক

Reporter Name
  • আপডেট Friday, July 18, 2025
  • 67 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: কক্সবাজারের সেন্ট মার্টিনে প্রায় সাত কোটি টাকার ইয়াবাসহ ১৭ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান। আজ শুক্রবার মধ্যরাতে জেলার টেকনাফের সেন্ট মার্টিন সংলগ্ন সমুদ্র এলাকা থেকে তাদের আটক করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাত আনুমানিক ১টার দিকে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন ও শাহপরী আউটপোস্ট যৌথভাবে সেন্ট মার্টিন সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে দুটি ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা তাদের থামার সংকেত দেন। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোট দুটি দ্রুতগতিতে গভীর সমুদ্রের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কোস্ট গার্ডের অভিযানিক দল প্রায় এক ঘণ্টা ধাওয়া করে বোট দুটিকে আটক করতে সক্ষম হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০ প্যাকেট ম্যারিজ সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৭ কোটি ২ হাজার টাকা। আটক ১৭ জন পাচারকারী ও জব্দকৃত ইয়াবা ও অন্যান্য আলামতের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর