July 9, 2026, 11:14 am

সেনাবাহিনী প্রধানের উপস্থিতিতে প্রয়াসে ট্রাস্ট ব্যাংকের মানবিক সহায়তা

Reporter Name
  • আপডেট Tuesday, June 24, 2025
  • 88 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিরাপদ ও সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াস, রাজশাহী এবং প্রয়াস, সিলেট শাখার জন্য দুটি স্কুল বাস প্রদান করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি।
আজ মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আনুষ্ঠানিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে বাস দুটি হস্তান্তর করেন। একইদিন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাতে বলা হয়, অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল, সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ট্রাস্ট ব্যাংক পিএলসি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (CSR) অংশ হিসেবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও কল্যাণে এই ধরনের মানবিক সহায়তা প্রদান অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর