May 25, 2026, 8:45 pm

সেনাবাহিনীর পক্ষ থেকে অসহায়দের মধ্যে ঈদ উপহার বিতরণ

Reporter Name
  • আপডেট Friday, April 5, 2024
  • 129 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: জলসিঁড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে অসহায় গরিবদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) এ উপহার বিতরণ করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)৷
আইএসপিআর জানায়, অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার লজিস্টিকস এরিয়া মেজর জেনারেল শেখ মো.সরওয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় গরিবদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করেন।
উল্লেখ্য, অনুষ্ঠানে সর্বমোট ৩৫০টি দুস্থ পরিবারের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে ঈদের আগে শুভেচ্ছা উপহার পেয়ে সাধারণ মানুষ সন্তুষ্টি প্রকাশ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর