April 22, 2026, 8:38 am

সেনাপ্রধানের সঙ্গে চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • আপডেট Wednesday, January 28, 2026
  • 90 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা ডেস্ক :: সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিয়োজিত চেক প্রজাতন্ত্রের অনাবাসিক রাষ্ট্রদূত ড. এলিসকা জিগোভা। আজ বুধবার সেনাসদরে রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও চেক প্রজাতন্ত্রের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধির বিষয়ে মতবিনিময় হয়।
রাষ্ট্রদূত প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাব্য ক্ষেত্রগুলো বিশেষত সরকারি পর্যায়ে (জিটুজি) প্রযুক্তি হস্তান্তর (টিওটি), যৌথ উদ্যোগ এবং প্রতিরক্ষা শিল্পের সম্ভাব্য উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার বিষয় তুলে ধরেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর