July 9, 2026, 12:30 pm

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ: আইজিপি

Reporter Name
  • আপডেট Tuesday, December 12, 2023
  • 88 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: অবৈধ অস্ত্রধারী এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। পুলিশের সামনে নাশকতাকারীদের দাঁড়ানোর কোনো সাহস নেই। পুলিশ দেশের সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আজ মঙ্গলবার রাজধানীর রাজারবাগ শিরু মিয়া মিলনায়তনে ‘বাংলাদেশ পুলিশ ব্লাড ব্যাংক’র ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশ প্রধান বলেন, ‘আগামী নির্বাচন সুষ্ঠু করার জন্য যে সকল ব্যবস্থা গ্রহণ করা দরকার তার সব ব্যবস্থাই গ্রহণ করেছে পুলিশ। এর জন্য আমাদের যে লজিস্টিক আছে, প্রশিক্ষণ আছে ও সকল ধরনের জনবল নিয়ে আমরা প্রস্তুত আছি। পাশাপাশি আমরা নির্বাচনের আগে, নির্বাচনকালীন ও পরে আন শৃঙ্খলা রক্ষায় যাবতীয় পরিকল্পনা গ্রহণও করেছি। নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের যে দায়িত্ব পালন করতে নির্দেশ দেওয়া হচ্ছে তা আমরা পুঙ্খানুপুঙ্খরূপে পালন করছি।’
আগামী নির্বাচন যথাযথভাবে অবাধ ও সুষ্ঠু এবং উৎসবমুখরভাবে আয়োজনের জন্য ও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য যে সকল ব্যবস্থা গ্রহণ করা দরকার সেসব ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে বলে আশ্বস্ত করেন পুলিশ প্রধান।
তিনি বলেন, ‘আমাদের সামনে বা আইন শৃঙ্খলা বাহিনীর সামনে নাশকতাকারীদের দাঁড়ানোর মতো সাহস আছে বলে আমি মনে করি না। আমাদের সেই সামর্থ্য আছে, প্রস্তুতিও আছে। সকল ধরনের নাশকতা প্রতিরোধ করে দেশবাসীকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশ প্রস্তুত আছে। আপনারা জানেন পূর্বে আমরা বিভিন্ন নির্বাচনকালীন দায়িত্ব সফলভাবে পালন করেছি। আগামী দিনেও যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর