May 15, 2026, 5:35 am

সুবর্ণা মুস্তাফাকে বিমানবন্দরে আটকে দিলো ইমিগ্রেশন পুলিশ

বিনোদন ডেস্ক ::
  • আপডেট Sunday, December 1, 2024
  • 59 জন দেখেছে

অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সরব ছিলেন তিনি। শনিবার (৩০ নভেম্বর ) সকাল থেকেই শোনা যায় বিমানবন্দর থেকে আটক করা হয়েছে তাকে। পরে ইমিগ্রেশন পুলিশের কাছ থেকে জানা যায় আসল তথ্য।
জানা গেছে, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে শনিবার (৩০ নভেম্বর) থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফার। কিন্তু তাকে যেতে দেয়নি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ।
ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, একটি গোয়েন্দা সংস্থার কিছু অবজারভেশন ও আপত্তি থাকায় তাকে দেশের বাইরে যেতে দেওয়া হয়নি। তবে অভিনেত্রীকে আটক করা হয়নি।
প্রসঙ্গত, সুবর্ণা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন দীর্ঘ দিন ধরেই। একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠন করার পর সংরক্ষিত নারী আসনের এমপি হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন সুবর্ণা মোস্তফা। পরবর্তীতে তিনি সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনীত এমপি হন। সুবর্ণা মুস্তাফা ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে সংরক্ষিত মহিলা আসন-৪-এর প্রতিনিধিত্বকারী সাবেক জাতীয় সংসদ সদস্য।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর