July 10, 2026, 12:28 am

সুইডিশ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

Reporter Name
  • আপডেট Thursday, October 12, 2023
  • 126 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি’র সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি ও দ্বিপাক্ষিক বিষয় আলোচনা হয়েছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার দুপুর ১টায় বারিধারায় সুইডিশ রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক হয়। এসময় তারা মধ্যাহ্নভোজে অংশ নেন। বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি সদস্য শামা ওবায়েদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির প্রধান আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ এবং নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল অংশ নেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর