May 25, 2026, 7:20 am

সিলেটে ভোটের ফল প্রত্যাখ্যান জাতীয় পার্টির বাবুলের

Reporter Name
  • আপডেট Wednesday, June 21, 2023
  • 244 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, সিলেট :: সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল। প্রত্যাখ্যানের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুস শহীদ লস্কর বশির। তিনি আজ বুধবার রাত ৮টার দিকে গণমাধ্যমকে বলেন, নজরুল ইসলাম বাবুল অসুস্থ হয়ে পড়েছেন। তা না হলে এখন তিনি সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যানের ঘোষণা দিতেন। তবে আমরা দ্রুত এ বিষয়ে আইনি পদক্ষেপ নেবো, যেসব জায়গায় অভিযোগ দাখিল করতে হয় সেসব জায়গায় করবো। সকাল ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণের সময় বিকাল ৪টা পর্যন্ত থাকলেও কয়েকটি কেন্দ্রের ভেতরে ভোটারদের লাইন থাকায় ৪টার পরে আরও কিছুক্ষণ কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। 

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর