July 9, 2026, 3:07 pm

সিলেটের বিয়ানীবাজারে শমসের মবিন চৌধুরীকে অবাঞ্ছিত ঘোষণা কুশপুতুলিকায় আগুন

Reporter Name
  • আপডেট Tuesday, October 17, 2023
  • 103 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, সিলেট :: তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীকে অবাঞ্ছিত ঘোষণা এবং কুশপুতুল দাহ করেছে বিয়ানীবাজার উপজেলা বিএনপি’র একাংশের নেতাকর্মীরা। সোমবার বিকালে পৌরশহরের নিউমার্কেট মোড়ে প্রতিবাদ মিছিল সমাবেশ থেকে বিএনপির নেতাকর্মীরা কুশপুতুলে আগুন দেন।

সম্প্রতি এডিটর গিল্ডসের এক গোলটেবিল আলোচনায় বিএনপি এবং একাদশ সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনে এ কর্মসূচি পালন করে স্থানীয় বিএনপি।

প্রতিবাদ মিছিল শেষে বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন জুয়েলের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিনের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন।

শমসের মবিন চৌধুরীকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে বক্তব্যে ছরওয়ার হোসেন বলেন, ‘ক্ষমা না চাইলে তাকে সর্বাবস্থায় প্রতিরোধ করা হবে এবং এ থেকে উদ্ভূত যেকোনো পরিস্থিতির জন্য শমসের মবিনকেই দায় নিতে হবে।’ তিনি বলেন, ‘পানি ঘোলা করে অশুভ ফায়দা হাসিলের পাশাপাশি ফয়সল চৌধুরীর জনপ্রিয়তা নষ্ট করতে সরকারের প্রেসক্রিপশন অনুযায়ী শমসের মবিন চৌধুরী গোটা বিষয়ের অবতারণা করেছেন।’ পরে সমাবেশস্থলে দলের নেতাকর্মীরা শমসের মবিন চৌধুরীর কুশপুতুল দাহ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর