October 12, 2026, 12:12 pm

সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

Reporter Name
  • আপডেট Friday, December 5, 2025
  • 168 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: পাকিস্তান নারী অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয় পেয়েছে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল। কক্সবাজারে দ্বিতীয় ম্যাচে আজ পাকিস্তানকে তিন উইকেটে হারায় লাল-সবুজ প্রতিনিধিরা। কক্সবাজারে আগে ব্যাট করতে নেমে সাত উইকেটে ৮০ রানে থামে সফরকারীদের ইনিংস। সর্বোচ্চ ২৮ রান আসে উইকেটরক্ষক কোমাল হাসানের ব্যাটে। বাংলাদেশের হয়ে হাবিবা ইসলাম পিংকি ১৭ রানে নেন চার উইকেট। ৮১ রানের লক্ষ্যে খেলতে নেমে জয়ের ভিত গড়ে দেন ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণা। ৩৮ বলে ৩২ রান করেন তিনি। এছাড়া সাদিয়া আক্তার ১০ বলে করেন ১৩ রান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর