October 12, 2026, 1:08 pm

সিরিজে ফিরতে ১৪৫ রান চাই বাংলাদেশের

Reporter Name
  • আপডেট Thursday, May 23, 2024
  • 174 জন দেখেছে

ক্রীড়া প্রতিবেদক :: টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করে যুক্তরাষ্ট্র। ওপেনিং জুটিতে স্বাগতিকদের ৪৪ রানের সংগ্রহ এনে দেন স্টিভেন টেলর ও মোনাঙ্ক প্যাটেল। বাংলাদেশি বোলারদের হিসেবি বোলিংয়ে শুরুর গতি অবশ্য শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি যুক্তরাষ্ট্র। স্বাগতিকদের ইনিংস থামে ছয় উইকেটে ১৪৪ রান করে।
সপ্তম ওভারে বোলিংয়ে এসে দলকে প্রথম ব্রেক থ্রু এনে দেন রিশাদ হোসেন। ক্রমেই আক্রমণাত্মক হয়ে উঠতে থাকা টেলরকে ফেরান তানজিদ হাসান তামিমের ক্যাচ বানিয়ে। ২৮ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩১ রান করেন এই ওপেনার।
টেলর আউট হওয়ার পরের বলেই রিশাদ ফেরান তিনে নামা আন্দ্রেস গাউসকে। টানা দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে ৬০ রানের জুটি গড়েন প্যাটেল ও অ্যারন জোন্স। তবে দুজনের রান তোলার গতি দলের চাহিদা মেটাতে পারেনি। মুস্তাফিজুর রহমান বলে জোন্স ৩৫ রান করে যখন ফিরছেন, যুক্তরাষ্ট্রের সংগ্রহ তখন ১০৪ রান। ওভার ১৬.১।
৩৫ রান করতে ৩৪ বল খেলেন জোন্স। থেমে যাওয়া রানের গতি আর বাড়াতে পারেননি একপ্রান্তে টিকে থাকা মোনাঙ্ক, কোরি অ্যান্ডারসনরা। সর্বোচ্চ ৪২ রান আসে ওপেনার মোনাঙ্কের ব্যাট থেকে। তাঁর ৩৮ বলের ইনিংসটা সাজানো ৪ চার ও এক ছয়ের মারে। প্রথম ম্যাচের জয়ের নায়ক অ্যান্ডারসন আজ বেশিদূর যেতে পারেননি। পেসার শরিফুল ইসলামের বলে আউট হওয়ার আগে ১০ বলে তিনি ১১ রান করেন। বাংলাদেশের হয়ে ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে দুই উইকেট নেন রিশাদ। দুটি করে উইকেট নেন শরিফুল ও মুস্তাফিজ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর