স্টাফ রিপোর্টার :: টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের ছাদ বাগান গত সোমবার পরিদর্শন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি পরিচালক(উপসচিব) মো.আনোয়ার ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, সহকারী শিক্ষক আশরাফ আলী, ফুড এন্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম, সি.টি.সি.টাউন ফেডারেশন ও সাবেক মহিলা কাউন্সিলর রিনা হালিম, সি.এফ প্রশিকা সামিনা হক, গাজীপুর প্রশিকার ক্লাষ্টার কো – অর্ডিনেটর শেখ মো. এনামুল হক, প্রশিকার প্রোগ্রাম অফিসার মো.সোহান আকন্দসহ স্হানীয় সাংবাদিক বৃন্দ।
প্রতিষ্ঠানটির ছাদ বাগানে গিয়ে দেখা যায়, বিভিন্ন প্রকারের শাক সবজি, বনজ, ফালজ ও ঔষধি গাছের চারাগাছ রোপণ করা হয়েছে। এসব গাছের পরিচর্চা ও দেখাশোনা করার জন্য একজন শিক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ছাত্র-ছাত্রীদের শিক্ষা ও তাদের বাসায় ছাদ বাগান করার জন্য উদ্বুদ্ধ করা হয়। যেন তারা তাদের বাসায় গিয়ে এ ছাদ বাগান করতে পারেন এবং পরিচর্যা করতে পারেন।