July 4, 2026, 3:52 pm

সারজিস আলমের বিরুদ্ধে গাজীপুর সিএমএম কোর্টে মামলা দায়ের

Reporter Name
  • আপডেট Tuesday, August 12, 2025
  • 55 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করায় এনসিপি নেতা সারজিস আলমের বিরুদ্ধে গাজীপুর সিএমএম কোর্টে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার গাজীপুর অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মানহানীর এই মামলা দায়ের করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ।
মামলার বাদীর আইনজীবী সিদ্দিকুর রহমান বলেন, অপরাধী চক্রের ভিডিও করায় সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় সারজিস আলম না জেনেই বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন। যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। তাই দলের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার মামলাটি দায়ের করা হয়। পরে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ২ এর বিচারক আলমগীর আল মামুনের আদালতে মামলাটি শুনানি হয়। শুনানি শেষে বিচারক মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর