August 25, 2026, 9:41 am

সাভার স্মৃতিসৌধে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

Reporter Name
  • আপডেট Tuesday, December 16, 2025
  • 246 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। ১৬ ডিসেম্বর সোমবার প্রত্যুষে জাতীয় স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য। বীর সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে শহিদদের স্মরণে সেখানে তিনি কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ সময় উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোঃ লুৎফর রহমান, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার,  পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
একই সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর মূল ক্যাম্পাস, আঞ্চলিক কেন্দ্রসমূহে সংশ্লিষ্ট বিভাগীয় শহরে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ/শহিদ স্মারকে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরে মহান মুক্তিযুদ্ধে শহিদ বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিকে ১৬ ডিসেম্বর ভোরে সূর্যোদয়ের সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাস, নগর কার্যালয়, আঞ্চলিক কেন্দ্রসমূহে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর