নিজস্ব প্রতিবেদক :: সাভারে অভিযান চালিয়ে নকশা বহির্ভূত নির্মানাধীন ৫টি বাড়ির অবৈধ বর্ধিতাংশ ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় ৩টি বাড়ির বিদ্যুৎ সংযোগ ও বিচ্ছিন্ন করা হয়। আজ বুধবার রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের নেতৃত্বে সকাল থেকে বিকেল পর্যন্ত বাসাইদের কুমকুমারী বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, রাজউক’এর অনুমোদনহীন ও নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ করায় অভিযান পরিচালনা করে ৫টি ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে ফেলা হয়েছে। সেইসঙ্গে তিনটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একইসাথে রাজউকের অনুমোদিত নকশা অনুযায়ী ইমারত নির্মানের জন্য নির্মাণ কাজ বন্ধ রাখতে ও নির্দেশনা দেওয়া হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন রাজউক এর অথরাইজড অফিসার মেহেদী হাসান খান, ইমারত পরিদর্শক মিন্টু মিয়াসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।