July 9, 2026, 2:51 pm

সাভারে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী টুটুল গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Monday, July 7, 2025
  • 84 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ঢাকার সাভারে মোহাম্মদ টুটুল নামে এক শীর্ষ সন্ত্রাসীকে একটি টু-টু লং রাইফেল পিস্তল ও ৭ রাউন্ড তাজা গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৬ জুলাই) দিবাগত রাতে আমিনবাজার সালেহপুর ব্রিজের পশ্চিম পাশে চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত টুটুল (৩৪) ঢাকা জেলার সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের মেলারটেক এলাকার লিয়াকত আলীর ছেলে। আজ সোমবার (৭ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে আমিনবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ফয়সাল আলমের নেতৃত্বে পুলিশের একটি টহল দল বিশেষ চেকপোস্ট বসিয়ে মহাসড়কের বিপরীত দিক থেকে আসা একটি রিকশার গতিরোধ করে। পরে রিকশায় থাকা টুটুলের দেহ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি এবং একটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র সম্পর্কে ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে টুটুল স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ও গুলি নিজের কাছে রেখে আমিনবাজার, কাউন্দিয়া ও আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গ্রেপ্তারকৃত টুটুলসহ তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। টুটুলকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং তার বাকি দুই সহযোগীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর