July 9, 2026, 10:07 am

সাভারে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৫ ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা

Reporter Name
  • আপডেট Monday, November 3, 2025
  • 88 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ঢাকার সাভারে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। আজ সোমবার (৩ নভেম্বর) দিনব্যাপী ডিগ্রেডেড এয়ারশেড (মারাত্মক বায়ুদূষণযুক্ত) এলাকা সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসি, কলাতিয়াপাড়া এলাকার পাঁচটি অবৈধ ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স এ এ বি ব্রিকস নামের ইটভাটার কিলন ও চিমনি ভেঙে কাঁচা ইট গুঁড়িয়ে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এসময় মেসার্স এম এইচ বি ব্রিকস এবং মেসার্স বি সি এম-৩ ব্রিকস নামের অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে কাঁচা ইট নষ্ট করা হয় এবং প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া মেসার্স বি এম সি-১ ব্রিকসে অভিযান চালিয়ে ইটভাটাটি বন্ধ থাকায় এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার খুলে নেওয়া হয়।
অভিযানে‌ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার ও আশিক আহমেদ, উপ-পরিচালক সৈয়দ আহমেদ কবীর ও মো. ইলিয়াস মাহমুদ, সহকারী পরিচালক মো. নাজমুল হোসেন এবং পরিদর্শক মো. শামসুর রহমান, নয়ন কুমার রায়, মো. হাবিবুর রহমান ও এস এম মনজুর-উল-আলম। অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিচালিত উচ্ছেদ অভিযানে দুইটি এক্সকেভেটর ব্যবহার করা হয়। ভবিষ্যতে এ ধরনের বায়ুদূষণকারী অবৈধ ইটভাটা ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর