July 12, 2026, 2:06 pm

জাতীয় সংসদের সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আর নেই

Reporter Name
  • আপডেট Sunday, July 12, 2026
  • 18 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং জাতীয় সংসদের সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আর নেই। রোববার (১২ জুলাই) ভোররাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন জমির উদ্দিন সরকার। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের অন্যতম অভিজ্ঞ সংসদ সদস্য ও রাষ্ট্রনায়ক হিসেবে পরিচিত ছিলেন।
তিনি দুই দফায় জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি সংবিধান অনুযায়ী দুইবার বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন।
রাজনীতিতে দীর্ঘ পথচলায় সংসদীয় গণতন্ত্র ও রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জমির উদ্দিন সরকার। তাঁর মৃত্যুতে রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন মহলে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর