July 4, 2026, 6:33 am

সাবেক মন্ত্রী মুন্নুর মৃত্যুবার্ষিকীতে ফ্রি চিকিৎসাসেবা

Reporter Name
  • আপডেট Friday, August 1, 2025
  • 86 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: সাবেক মন্ত্রী ও শিল্পপতি হারুণার রশিদ খান মুন্নুর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুন্নু মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও নানা কর্মসূচি পালিত হয়েছে। আজ শুক্রবার (১ আগস্ট) এসব কর্মসূচি পালিত হয়।
এ দিন হারুণার রশিদ খান মুন্নুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের গিলন্ড মুন্নু সিটিতে মরহুমের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আফরোজা খান রিতা। এরপর মুন্নু মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’-এর উদ্বোধন করেন আফরোজা খান রিতা ও ডা. জুলফিকার আহমেদ আমিন। এ কার্যক্রমে প্রায় তিন হাজার মানুষ বিনা মূল্যে চিকিৎসাসেবা নেন। একই সঙ্গে বিভিন্ন রোগের টেস্ট বিলে বিশেষ ছাড় প্রদান করেন কর্তৃপক্ষ। আফরোজা খান রিতা বলেন, ‘বাবা মৃত্যুর আগের দিন পর্যন্ত গরিব মানুষের পাশে ছিলেন। আমি তার স্বপ্ন বাস্তবায়নে এ মানবিক কাজ অব্যাহত রাখছি।
এ সময় মুন্নু মেডিক্যাল কলেজ, হাসপাতাল, নার্সিং কলেজ, মুন্নু ফেব্রিকস, মুন্নু সিরামিক, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষক, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি মানিকগঞ্জ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুন্নু ফেব্রিকসের ব্যবস্থাপনা পরিচালক রাশিদ সামিউল ইসলাম, মুন্নু সিরামিকের ব্যবস্থাপনা পরিচালক রাশিদ মাইমুনুল ইসলাম, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিন, উপ-পরিচালক ডা. মো. জামিলুর রহমান, নার্সিং কলেজের অধ্যক্ষ বেলাতুননেছা এবং স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল (অব.) জহিরুল ইসলাম।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর