August 25, 2026, 5:36 am

সাবেক মন্ত্রী, কমিশনার ও ডিবিপ্রধানের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

Reporter Name
  • আপডেট Sunday, August 18, 2024
  • 136 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বিভিন্ন দুর্নীতির অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। আজ রোববার (১৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন দুদক সচিব খোরশেদা ইয়াসমীন।
দুদক সচিব বলেন, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে কমিশনের অনুমোদনক্রমে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেকদিন আগে থেকেই তাদের বিরুদ্ধে অভিযোগ যাচাই-বাছাইয়ের কাজ চলমান ছিল। যাচাই-বাছাইয়ে অভিযোগের সত্যতা পাওয়ার পর কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর