July 9, 2026, 10:57 am

সাবেক ভূমিমন্ত্রী ডিলুর ছেলে তমাল গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Friday, September 6, 2024
  • 84 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এজাহারভুক্ত আসামি ছিলেন তিনি। আজ শুক্রবার পাবনার ঈশ্বরদী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর