July 9, 2026, 12:29 pm

সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা উত্তরা থেকে গ্রেফতার

Reporter Name
  • আপডেট Sunday, June 22, 2025
  • 82 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) করা মামলায় তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, শেরেবাংলা নগর থানায় বিএনপির করা মামলায় সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার (২২ জুন) সন্ধ্যার দিকে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাকে আটক করে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে উত্তরা-পশ্চিম থানা পুলিশ তাকে হেফাজতে নেয়। এর আগে রোববার সকালে প্রহসনের নির্বাচন করার অভিযোগে দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের কাজী রকিব উদ্দীন আহমদ, কেএম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশনের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি। মামলায় তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনারসহ ১৯ জন এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলাটি করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এ সময় তার সঙ্গে বিএনপির আরও তিন সদস্য উপস্থিত ছিলেন। রকিব, হুদা ও আউয়াল কমিশনের বিরুদ্ধে মামলার বিষয়ে জানাতে নির্বাচন কমিশনে (ইসি) একটি চিঠি দেয় বিএনপি। সেই সঙ্গে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের ভোট পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে দলটি।
২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। প্রধান নির্বাচন কমিশনার করা হয় কে এম নুরুল হুদাকে। এই কমিশনের অধীনে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি এই কমিশনের মেয়াদ শেষ হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর