নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর মোহাম্মদপুর থেকে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। গোয়েন্দা পুলিশের একটি টিম মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।