May 25, 2026, 7:41 pm

সাফ বিজয়ী দুই নারী ফুটবলারকে সংবর্ধনা

Reporter Name
  • আপডেট Monday, April 8, 2024
  • 142 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: সাফ ফুটবলে বিজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের মাগুরার দুই কৃতি ফুটবলারকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। সংবর্ধিতরা হলেন সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস ও একই দলের সদস্য উম্মে কুলসুম। তাঁদের বাড়ি মাগুরা শ্রীপুর উপজেলার গোয়ালদহ গ্রামে। বর্তমানে দুজনেই বিএকেএসপিতে লেখাপড়া করছেন। আজ সোমবার (৮ এপ্রিল) জেলা প্রশাসকের চাঁদের হাট সম্মেলনকক্ষে তাদের প্রত্যেককে একটি করে ক্রেস্ট ও ২০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন জেলা প্রশাসক আবু নাসের বেগ।
এ সময় উপন্থিত ছিলেন কৃতি ফুটবলারদের অনুপ্রেরক ও প্রাথমিক শিক্ষা জীবনের প্রশিক্ষক গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাষ রঞ্জন দেব জ্যোতি, সহকারী শিক্ষক শরিফুল ইসলাম।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর