October 3, 2026, 11:20 am

সাড়ে ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরসহ ২ জনের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • আপডেট Sunday, August 3, 2025
  • 108 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ৭৫০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমসহ দুজনের নামে মামলার অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রবিবার দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাহাঙ্গীর আলম, সাবেক মেয়র ও গোলাম কিবরিয়া, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা, গাজীপুর সিটি করপোরেশন, গাজীপুর কর্তৃক পরস্পর যোগসাজশে ভুয়া টেন্ডার ও বিল প্রস্তুতপূর্বক নিজস্ব ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিয়ে সরকারি উন্নয়ন তহবিল ও সিটি করপোরেশনের রাজস্ব তহবিল থেকে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সাত হাজার পাঁচশত কোটি টাকা আত্মসাৎপূর্বক বিদেশে পাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে প্রযোজ্য ধারায় ১টি মামলা দায়েরের সিদ্ধান্ত কমিশন কর্তৃক গৃহীত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর