July 4, 2026, 11:27 am

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে গাজীপুরে সাংবাদিকদের মানববন্ধন

Reporter Name
  • আপডেট Friday, August 8, 2025
  • 130 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে গাজীপুরের সকল প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কতিক সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা, প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। কর্মসূচি থেকে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টানমূলক শাস্তি নিশ্চিত করাসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধের দাবি জানানো হয়। আজ শুক্রবার এই মানববন্ধন কর্মসূচিতে জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যম কর্মীরা অংশ নেন।
অপরদিকে গাজীপুর প্রেসক্লাব, গাজীপুর সাংবাদিক ইউনিয়ন, গাছা থানা প্রেসক্লাব, পূবাইল থানা প্রেসক্লাব, টঙ্গী রিপোর্টার্স প্রেসক্লাব, টঙ্গী প্রেসক্লাব, টঙ্গী থানা প্রেসক্লাবসহ বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকরা এ হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে খুনিদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুরের চান্দনা চৌরাস্তায় প্রকাশ্যে দিবালোকে চাপাতি বাহিনী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যেভাবে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে এবং আনোয়ার হোসেন নামে আরেক সাংবাদিককে পুলিশের সামনেই হাত-পা থেঁতলে দিয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আগামী ২৪ ঘন্টার মধ্যে তুহিন হত্যার সঙ্গে জড়িত সকল আসামিকে গ্রেফতার করা না হলে গাজীপুর জেলাসহ সারাদেশের সাংবাদিক মিলে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর