July 9, 2026, 9:53 am

সাংবাদিকদের বাকস্বাধীনতা দিতে হবে: বিএনপি নেতা মোশাররফ

Reporter Name
  • আপডেট Wednesday, September 4, 2024
  • 105 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, পটোয়াখালী :: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। তাদের বাক স্বাধীনতা দিতে হবে। গণমাধ্যমকর্মীরা দায়িত্বশীল জায়গা থেকে দায়িত্ব পালন করলে সমাজ যেমন উপকৃত হবে, তেমনি আগামী প্রজন্ম একটি ভালো বাংলাদেশ দেখতে পাবে। আজ বুধবার বেলা ১১ টায় পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের হলরুমে গণমাধ্যমকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল বেলা পত্রিকা পড়ে যেন বুঝতে পারি দেশের অবস্থা কী। এই দায়িত্বটা আপনারা ভালোভাবে পালন করবেন।
স্থানীয় অবকাঠামোগুলো সম্পর্কে তিনি বলেন, ‘এই কলাপাড়া আমাদের সবার। বাংলাদেশের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে পর্যটন কেন্দ্র কুয়াকাটা, পায়রা বন্দর, তাপ বিদ্যুৎ কেন্দ্র ও নৌ ঘাঁটিসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। এগুলো আপনাদের লেখনীর মাধ্যমে সকলের সামনে তুলে ধরতে হবে।’
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে মোশাররফ হোসেন বলেন, ‘এ দেশের ছাত্র-জনতা কোটা আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ সরকারকে হটিয়েছে। আমরা বিএনপি, এই আন্দোলনের একটি সহযোগী সংগঠন হিসেবে বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চাই।’
প্রেসক্লাবের আহ্বায়ক মো. হুমায়ন কবিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি ফারুক গাজী, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, কলাপাড়া প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর