July 9, 2026, 12:31 pm

সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণ শীর্ষক সভা

নিজস্ব প্রতিবেদক::
  • আপডেট Thursday, December 5, 2024
  • 72 জন দেখেছে

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেছেন, সাংবাদিকদের আর্থিক সুরক্ষার বিষয়টি তাদের কর্মস্থল থেকে হতে হবে। আর সাংবাদিকদের নানারকম ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে সহায়তা করবে রাষ্ট্র। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সেই লক্ষ্যে কাজ করছে বলেও জানান তিনি।
আজ বৃহস্পতিবার দুপুরে যশোর সার্কিট হাউজে ‘সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কল্যাণ ট্রাস্টের ফান্ডের অপব্যবহারের সমালোচনা করে ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেন, পতিত স্বৈরাচার হাসিনা সরকার শেষ মুহূর্তে কল্যাণ ফান্ড শূন্য করে দিয়ে গেছে। কোন রকম বাছবিচার ছাড়াই ১৪ হাজার সাংবাদিককে ৫০ কোটি টাকা দিয়েছে বলেও তিনি জানান।
এসব টাকার বেশিরভাগই প্রকৃত সাংবাদিকরা পাননি উল্লেখ করে তিনি বলেন, এখন পেশাদার সাংবাদিকরাই যাতে কল্যাণ ফান্ডের সুফল পেতে পারে সেই লক্ষে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কাজ করছে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, সাংবাদিকদের কল্যাণে নতুন করে ফান্ড তৈরিতে সহায়তা করছে বর্তমান সরকার। সারাদেশে কর্মরত সত্তোরোর্ধ্ব প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতার আওতায় আনতে নীতিমালা তৈরির কাজ চলছে বলেও তিনি জানান।
যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) এবিএম রফিকুল ইসলাম, সিনিয়র তথ্য অফিসার মো: রেজাউল করিম ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
মতবিনিময় সভা শেষে যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার ৩০ জন সাংবাদিকের হাতে কল্যাণ ট্রাস্টের চিকিৎসা সহায়তার চেক তুলে দেন ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর