July 9, 2026, 12:14 pm

সহিংসতার ছয় দিন পর গোপালগঞ্জ পরিদর্শনে গেছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা

Reporter Name
  • আপডেট Tuesday, July 22, 2025
  • 57 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: এনসিপির কর্মসূচিকে ঘিরে সহিংসতার ছয় দিন পর গোপালগঞ্জ পরিদর্শনে গেছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টায় সড়ক গোপালগঞ্জে পৌঁছে দুই উপদেষ্টা প্রথমে ভাঙচুর হওয়া জেলা কারাগার পরিদর্শনে যান। এরপর পরিদর্শন করেন ভাঙচুর করা জুলাই শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর নির্মাণ এলাকা। সেখান থেকে শহরের মূল সড়ক দিয়ে হেঁটে পৌর পার্ক এলাকায় এনসিপির সভাস্থল পরিদর্শন করেন তারা।
এ সময় তাদের সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আবদুল হাফিজ, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, বিভাগীয় কমিশনার শরফ উদ্দীন আহমেদ চৌধুরীসহ স্থানীয় প্রশাসনের ব্যক্তিরা। পরে দুই উপদেষ্টা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সরকারি কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মত বিনিময় করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর