July 9, 2026, 11:07 am

সরকার জুলুম-অত্যাচারের আঘাত জনগণের পিঠে বসিয়েছে: ১২ দলীয় জোট

Reporter Name
  • আপডেট Sunday, December 10, 2023
  • 101 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশে অতীতেও একতরফা নির্বাচন ও বর্তমানে এক দলীয় শাসন ব্যবস্থা জনগণের অধিকার গুলোকে চরমভাবে লঙ্ঘিত করছে এমন মন্তব্য করে জাতীয় পার্টির( কাজী জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেছেন, এই সরকার গত ১৫ বছরে জুলুম-অত্যাচারের আঘাত জনগণের পিঠে বসিয়েছে। আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকারের পতন না ঘটানো পর্যন্ত আমাদের সংগ্রাম -জনতার সংগ্রাম চলছে চলবে।
তিনি বলেন, আওয়ামী লীগ দেশপ্রেমিক ছাত্র -যুবক, পেশাজীবী, ব্যবসায়িসহ অগণিত মানুষ গুম করেছে। খুন করেছে বাংলাদেশের বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা। বর্তমানে এই সরকারের বিরুদ্ধে চলছে ভোটাধিকার আদায়ের গণআন্দোলন। এই সরকার সর্বত্রে মানবাধিকার লঙ্ঘন করে দেশকে বানিয়েছে নিপীড়ন -নির্যাতনের অঙ্গরাজ্য। জনগণের অধিকার গুলোকে কেড়ে নিয়ে জনগণের ওপর বাকশাল কায়েম করে দিয়েছে।
রোববার ( ১০ ডিসেম্বর) দুপুরে বিজয়নগর পানির ট্যাংকের সামনে ১২ দলীয় জোট আয়োজিত ‘আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ সরকার কর্তৃক গুম-খুন, গণতন্ত্র হত্যা, ভোটাধিকার হরণ ও মানবাধিকার লঙ্ঘনের আন্তর্জাতিক তদন্তের দাবীতে এক মানববন্ধনে এসব কথা বলেন। এসময় মানববন্ধন শেষে ১২ দলীয় জোটের বিক্ষোভ মিছিলটি বিজয় নগর থেকে প্রেসক্লাব কদমপোয়ারা মোড় ঘুরে পল্টন মোড় এসে শেষ হয়।
বাংলাদেশ এলডিপির মহাসচিব ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেন, এই সরকার ভারতকে খুশি করতে বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে ধ্বংস করে দিয়েছে। আজ ভারতের দাদা বাবু কাকাবাবুরা তাকে ক্ষমতায় রাখার ষড়যন্ত্র করছে। এবার এই ফ্যাসিস্ট সরকারের শেষ রক্ষা হবে না। আওয়ামী লীগ সরকারের পতন ইনশাআল্লাহ বাংলার মাটিতেই হবে।
জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি ও ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান বলেন, বাংলার মজলুম মানুষ আওয়ামী জালীম শাহী সরকারের কাছে গত পনেরটি বছর ধরে মানবাধিকারের নামে সারি সারি রক্তাক্ত লাশ পেয়েছে। এই সরকার বিনা বিচারে ক্রসফায়ারে হত্যা, বাসায় খুন, কারাগারে খুন, জেল হাজতে মানুষ হত্যা করেছে। তাই এই সরকার মানবতাবাদী নয়! ফ্যাসিবাদী সরকার।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর