July 8, 2026, 8:55 pm

সরকার জাবেদ আহমেদ সুমনকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মীর মোঃ নুরুউদ্দীন

Reporter Name
  • আপডেট Wednesday, July 8, 2026
  • 4 জন দেখেছে

মো: জাফর আলী:: টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে সরকার জাবেদ আহমেদ সুমনকে নির্বাচিত করায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মীর মোঃ নুরুউদ্দীন। মীর নুরুউদ্দীন এক শুভেচ্ছা বার্তায় বলেন, সরকার জাবেদ আহমেদ সুমন ভাই এর নেতৃত্বে, সততা ও সাংগঠনিক দক্ষতা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর নেতৃত্বে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ শিক্ষা, শৃঙ্খলা ও মানোন্নয়নের ক্ষেত্রে আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, সরকার জাবেদ আহমেদ সুমন ভাই দীর্ঘদিন ধরে রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। একই সঙ্গে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর এই নেতৃত্ব ও অভিজ্ঞতা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায়ও ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি বিশ্বাস করেন। পরিশেষে মীর মোঃ নুরুউদ্দিন সরকার জাবেদ আহমেদ সুমন ভাইয়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করেন এবং তাঁর নতুন দায়িত্ব সফলভাবে পালন করার জন্য শুভকামনা জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর