May 30, 2026, 11:11 pm

সরকারের পদত্যাগে ১২ দলীয় জোটের ‘এক দফা’

Reporter Name
  • আপডেট Wednesday, July 12, 2023
  • 105 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: সরকারের পদত্যাগ ও সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন চেয়ে এক দফা দাবি ঘোষণা করেছে ১২ দলীয় জোট। আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এক দফা দাবি আদায়ে নতুন কর্মসূচিও ঘোষণা করে জোটটি। কর্মসূচি হলো- আগামী ১৮ জুলাই ঢাকা মহানগরীসহ সারা দেশে মহানগরী ও জেলা পর্যায়ে পদযাত্রা। এদিন ঢাকা মহানগরীতে সকাল ১০টা থেকে বিকেল ৪টা গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত এবং ১৯ জুলাই বুধবার, ঢাকা মহানগরীতে সকাল ১০টা থেকে বিকাল ৪টা উত্তরা আব্দুল্লাহপুর থেকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পদযাত্রা করা হবে।

জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, এলডিপির শাহাদাত হোসেন সেলিম, জমিয়তে ওলামায়ে ইসলামের মুফতি গোলাম মুহিউদ্দিন ইকরাম উপস্থিত ছিলেন।

লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য, কারও ইচ্ছামাফিক গায়ের জোরে রাষ্ট্রক্ষমতা দখল করে দুর্নীতি ও লুটেরাদের স্বর্গরাজ্য বানানোর জন্য নয়। সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতন্ত্র কল্পনাও করা যায় না। একদল, এক দেশ, এক সরকার- বাংলাদেশ প্রজাতন্ত্রের চরিত্রের সাথে কোনোভাবে সামঞ্জস্যপূর্ণ নয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে চলমান আন্দোলনকে চূড়ান্ত ও অভীষ্ট লক্ষ্যে এগিয়ে নিতে সরকার পতনের এক দফা দাবি ঘোষণা করা হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী অবৈধ সরকারের পদত্যাগ ও বিদ্যমান অবৈধ সংসদের বিলুপ্তি; নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও নির্বাচন কমিশন পুনর্গঠন করে তার অধীনে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা; বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তি, মিথ্যা-গায়েবি মামলা প্রত্যাহার, ফরমায়েশি সাজা বাতিল এবং সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ১ দফা দাবিতে রাজপথে সক্রিয় বিরোধী রাজনৈতিক জোট ও দলসমূহ যুগপৎ ধারায় ঐক্যবদ্ধ বৃহত্তর গণআন্দোলন গড়ে তুলবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর