May 25, 2026, 2:35 pm

সরকারি সফরে মিসর গেলেন বিমানবাহিনী প্রধান

Reporter Name
  • আপডেট Saturday, April 20, 2024
  • 76 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান সরকারি সফরে মিসর গেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, তিনজন সফরসঙ্গীসহ এক সরকারি সফরে আজ শনিবার (২০ এপ্রিল) মিসরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।
আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমানবাহিনী প্রধান মিসরীয় বিমানবাহিনীর কমান্ডারের আমন্ত্রণে ২১-২৪ এপ্রিল মিসর সফর করবেন। সফরকালে তিনি কায়রোতে অবস্থিত মিসরীয় বিমানবাহিনীর সদর দপ্তর পরিদর্শন করবেন।
একই সঙ্গে মিসরীয় বিমানবাহিনীর কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।
এ ছাড়াও বিমানবাহিনী প্রধান মিসরীয় বিমানবাহিনী কলেজ, কম্ব্যাট ট্রেনিং স্কুল, ২৯২ এয়ার ব্রিগেড এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করবেন। বিমানবাহিনী প্রধান উক্ত সরকারি সফর শেষে ২৫ এপ্রিল বাংলাদেশে ফিরবেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর